চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে এ উপলক্ষে উপজেলা সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহার আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান সরদার রেজাউল করিম প্রমুখ।