চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় চাকরিরত অবস্থায় মারা যাওয়া ১০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর তাঁর কার্যালয়ে এসব চেক বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মেহরুবা ইসলাম।