চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে ক্যানসারে আক্রান্ত দুই নারীর চিকিৎসার জন্য তাঁদের পঞ্চাশ হাজার টাকার দুটি চেক দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল রোববার বিকেলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. বজলুর রশীদ চেক দুটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকোনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, সমাজসেবা অধিদপ্তরের ‘ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিস রোগীর অর্থিক সহায়তা কর্মসূচি’ প্রকল্পের অধীনে উপজেলার নয়ানী রাধবিন্দ্রপুর গ্রামের শাহার খাতুন এবং আহম্মদনগর গ্রামের ছফুরা বিবিকে ওই দুটি চেক দেওয়া হয়। শাহার খাতুনের পক্ষে তাঁর ভাই জাকারিয়া এবং ছফুরা বিবির পক্ষে তাঁর স্বামী আবদুল আজিজ চেক দুটি গ্রহণ করেন।