চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ছয় অসুস্থ ব্যক্তির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। তঁাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। গতকাল শনিবার ইউএনও’র কার্যালয়ে ওই চেক বিতরণ করা হয়। বিরোধীদলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ওই সব চেক তুলে দেন। এ সময় ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।