চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে তিস্তা নদীর ভাঙনের শিকার উপজেলার পাঁচ ইউনিয়নের ২৩০ পরিবারের মাঝে গতকাল রোববার পরিবারপ্রতি তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। স্থানীয় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।