চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪২ দুস্থ ও গরিব পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার পরিবারপ্রতি পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, ইউএনও নূর কুতুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।