চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। ৫৭ জন মুক্তিযোদ্ধার মধ্যে সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে এক লাখ ৪৩ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা ইউএনও ফিরোজ শাহ্, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।