প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় অনুদান দেওয়া হয়েছে। গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়। খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। কেইউজের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জন্মভূমি পত্রিকার সম্পাদক ওয়াদুদুর রহমান, দেশসংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম প্রমুখ।