চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, কম্পিউটার ও বিউটি পার্লার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণোত্তর উপকরণ কেনার জন্য জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিভিন্ন হারে এককালীন অনুদানের চেক দিয়েছে উপকারভোগীদের। গতকাল বিকেলে কুমিল্লা নগরের টাউন হল মিলনায়তনে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই চেক বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আবদুস সেলিম, জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক বেগম হাসিনা মোর্শেদ ও নারীনেত্রী পাপড়ি বসু।