চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের উদ্যাগে ১ লাখ ৮০ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন বৃত্তির চেকগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক হালিমা বেগম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কাজী মো. মোহসীন উজ্জল, নির্বাহী হাকিম লিটুস লরেন্স চিরান প্রমুখ।