চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরের ৪১টি ও আদর্শ সদর উপজেলার ১৯টি পূজামণ্ডপে সাড়ে ১২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। গতকাল সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে সরকারি অনুদানের ওই চেক বিতরণ করা হয়। আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ওই চেক দেওয়া হয়। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ওই চেক হস্তান্তর করেন। এ সময় আদর্শ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক টুটুল, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত উপস্থিত ছিলেন।