প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়ায় সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপণে অংশগ্রহণকারী ৫৬ জন উপকারভোগীর মাঝে প্রায় ২৮ লাখ টাকা শেয়ারের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা বন বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি ভবনের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টাকা বিতরণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও জাহিদুল ইসলাম। এ সময় রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা বন কর্মকর্তা আবদুল্লাহ হারুনসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নাটোর প্রতিনিধি