প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার দিনাজপুরে বেসরকারি মহিলা সংস্থার মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে সংস্থাগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন। জেলা মহিলা ও শিশুবিষয়ক কার্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোখসানা বানু হাবিব। বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজভিন শারমিনাজ। অনুষ্ঠানে ৫৫টি নারী সংগঠনের মধ্যে ১০ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।