প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১২টি পূজামণ্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও সিলেট জেলা শাখার সহযোগিতায় মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমিতে অনুদানের ১ লাখ ২৩ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান রফিকুর রহমান।