চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কনফারেন্স কক্ষে ইউএনও মো. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পারুল বেগম, কুশদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ। মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, ৩০ জনকে ১৫ হাজার করে এবং সাতজনকে ১০ হাজার করে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।