প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১৫ জন নারী শ্রমিকের মধ্যে সঞ্চয়ী চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, রাজবাড়ীর এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান।
রাজবাড়ী প্রতিনিধি