চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-১ আসনের সাংসদের ঐচ্ছিক তহবিলের অনুদান মঞ্জুরির চেক গতকাল বৃহস্পতিবার সকালে বিতরণ করা হয়। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, কামাত কাজলদিঘী ইউপির চেয়ারম্যান মো. মোজাহার আলী, জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে ৩৪ জন হতদরিদ্র নারী-পুরুষ ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে দেড় লাখ টাকার চেক বিতরণ করা হয়।