চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী চেকগুলো সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌফিক ইমাম, দিনাজপুর উদীচীর সাধারণ সম্পাদক সত্য ঘোষ, আমাদের থিয়েটারের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক নূরুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।