চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির লভ্যাংশ হিসেবে ৯৬ জন উপকারভোগীকে চেক দেওয়া হয়েছে। গতকাল সোমবার ৫৮ লাখ ৫৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এ চেক তুলে দেন। সামাজিক বন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। আত্রাই নদীর বাঁধে এসব গাছ লাগানো হয়েছিল বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুল আউয়াল সরকার, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান প্রমুখ।