চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চাম্বি খালে স্থাপিত রাবার ড্যামে ক্ষতিগ্রস্ত ২১ জন কৃষককে ক্ষতিপূরণের ৬ লাখ ৫৮ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পানত্রিশায় চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন এলজিইডির লোহাগাড়া কার্যালয়ের প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, হাবিব উল্লাহ প্রমুখ।