চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার অসহায় ও দুস্থ দুই ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ অর্থের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক জিনাত আরা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার আফসার আলী শেখকে ৩০ হাজার টাকা এবং তাছলিমা বেগমকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। আরও পাঁচজনখৈ শিগগিরই অর্থ সহায়তার চেক দেওয়া হবে বলে সভায় জানানো হয়।