চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে গতকাল সোমবার দুপুরে চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, বালিয়াকান্দি ইউপির চেয়ারম্যান নায়েব আলী শেখ, জঙ্গল ইউপির চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহিয়াতুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ জন ব্যবসায়ীর মধ্যে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।