চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১৬ জন উপকারভোগীর প্রত্যেককে ২৪ হাজার ৯৭২ টাকা করে মোট ৩ লাখ ৯৯ হাজার ৫৫২ টাকার চেক বিতরণ করা হয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে চেক বিতরণ করেন উপজেলা বন উন্নয়ন কমিটির সভাপতি ও ইউএনও শাহেদ পারভেজ। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কাহালু উপজেলা বন কর্মকর্তা শামসুল আলম, উপকারভোগী নবীর উদ্দিন, হেলেনা বিবি, আকলিমা বিবি প্রমুখ।