চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ওয়াই সেতু নির্মাণ করার জন্য অধিগ্রহণ করা জায়গার মালিকদের চেক হস্তান্তর করা হয়েছে। ইংরেজি ‘ওয়াই’ আকৃতির কারণে এটাকে ওয়াই সেতু বলে। চরলোহনিয়ায় ওয়াই সেতুর ওপর গতকাল শনিবার বেলা ১১টার দিকে এলজিইডির এ আয়োজনে ১৮ জন জমির মালিককে ১ কেটি ১৪ লাখ টাকার চেক দেওয়া হয়। উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম।