চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার বরাদ্দ করা চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুদানের চেক বিতরণ করা হয়। বিতরণ করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালাহ্ উদ্দিন।