প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বন বিভাগের আওতাধীন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল বুধবার উপজেলার ৫৯ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৮১৪ টাকার চেক বিতরণ করেন। ঢাকা বিভাগের ডিএফও বখতিয়ার নুর সিদ্দিকীর সভাপতিত্বে চন্দ্রা ফরেস্ট বাংলোতে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সিএফ সফিউল আলম চৌধুরী, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল প্রমুখ।