চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা পরিষদ গতকাল শনিবার সকালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ১০০ জন মুক্তিযোদ্ধার মধ্যে অনুদানের চেক বিতরণ করেছে। জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আকরাম হোসেন খান। প্রধান অতিথি ছিলেন সাংসদ এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের অনুদানের চেক দেওয়া হয়।