চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের অদম্য মেধাবী, অসহায়-দুস্থ ও জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে তাদের হাতে ওই চেক তুলে দেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ। ৩৩ জনকে চেক দেওয়া হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|