চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌর এলাকায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে ১৩৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৪৭ হাজার টাকার সহায়তা চেক দেওয়া হয়। সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তর ও শহর সমাজসেবার কার্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা সমাজসেবার উপপরিচালক শেখ মুহসিন আলী, শহর সমাজসেবা অফিসার শেখ শাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|