চেক হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের জানুয়ারিতে নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ করে টাকা অনুদান হিসেবে দিয়েছেন। তিনজন কর্মকর্তাসহ এই ১০ পুলিশ সদস্য ওই সময় নরসিংদী জেলায় পৌর নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রী গতকাল বুধবার তাঁর কার্যালয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে এই অর্থের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়। খবর বাসসের।