চেক হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে এসএসসি ও সমমানের ১১১ জন দরিদ্র মেধাবী পরীক্ষার্থীর মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মেয়র ইসাহাক আলী প্রত্যেকের হাতে অনুদানের ৮০০ টাকার চেক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন, আবদুর রউফ, আবদুস সাত্তার, আবদুল মোতালেব, পৌর সচিব জালাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক উপস্থিত ছিলেন।