চেক হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গত শনিবার রাতে ঝড়ে নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন (১২) ও জেলে দেলোয়ার ঘরামির (৪৫) পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউএনও আবুল কালাম তালুকদার তাঁর কার্যালয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে সহায়তার চেক হস্তান্তর করেন। নিহত সাব্বিরের বাবা মশিউর রহমান মোল্লা ও দেলোয়ার ঘরামির স্ত্রী নাসিমা বেগম চেক গ্রহণ করেন।