চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গতকাল শনিবার অনুদান হিসেবে ১১ লাখ ১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। তিন হাজার টাকা করে সব মিলিয়ে ৩৬৭টি পরিবারের মধ্যে এ টাকা দেওয়া হয়। উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে একটি সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আশরাফুল মমিন খান। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদা বেগম, আওয়ামী লীগের উপজেলা সভাপতি রেজাউল করিম, সম্পাদক আমিনুর জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, গিদারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ প্রমুখ।