চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর ২৫ জন শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ছয় হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক (এএএপি) লোকাল রিপ্রেজেনটেটিভ কমিটির সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ এন এম মিজানুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খন্দকার মো. শফিউল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. ফারুক হোসেন, কুয়েট এএএপি লোকাল রিপ্রেজেনটেটিভ কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) শেখ আক্কাছ আলী প্রমুখ।