চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চারজন দুস্থ রোগীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আর্থিক সহায়তার চেক দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। তাঁরা হলেন উপজেলার বিলধামু গ্রামের জাহাঙ্গীর খান, বাকসাডাঙ্গী গ্রামের হানেফ আলী ও পুষ্প রানী শিকদার এবং বারাদী গ্রামের রুবিনা আক্তার। অনুদান হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহিয়াতুজ্জামান, নারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম, বহরপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি ইউপির চেয়ারম্যান নায়েব আলী শেখ প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি