চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল নির্মাণ তহবিলে ঘোষিত ২০ লাখ টাকার অনুদানের ১০ লাখ টাকা হস্তান্তর করেছে ব্যাংক আল ফালাহ লিমিটেড। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির মিশন ভবনে ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এস এ এ মাসরুর ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের হাতে ১০ লাখ টাকার ওই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কান্ট্রি অপারেশনাল হেড মোহাম্মদ সাহাব খাত্তাক, সিনিয়র ম্যানেজার (লয়াবিলিটি) মো. মাকসুদুল হক ও হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট কোম্পানি সেক্রেটারি মনজুর মো. কাওসার। বাকি ১০ লাখ টাকা শিগগিরই দেওয়া হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।