চেতনানাশক দিয়ে ননী গোপালকে হত্যা করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের ননী গোপালকে চেতনানাশক পদার্থ দিয়ে হত্যা করার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চোরচক্রের সদস্য ভেলানগরের ওয়াছিক মিয়া।গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম এনামুল হক বসুনিয়ার আদালতে ১৬৪ ধারায় সে এই জবানবন্দি দেয়।পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রূপসদী গ্রামের উত্তরপাড়ার ননী গোপালের বাড়িতে গত ১৪ জানুয়ারি চুরির উদ্দেশ্যে ওয়াছিক বেড়ার টিন কেটে ঘরে ঢোকে। নির্বিঘ্নে চুরি করতে ঘরের প্রত্যেককে চেতনানাশক পদার্থ মুখে দেয়। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে ননী গোপালের জ্ঞান আর না ফেরায় তিনি মারা যান।