চেয়ার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, কানে শোনার যন্ত্র (বধিরদের জন্য) ও চশমা বিতরণ করেন সাংসদ আবদুছ ছাত্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী, ইউএনও তাহমিনা আক্তার প্রমুখ। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি