চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিল্পপতি হাফিজ আহমদ মজুমদার পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী হাবিবুর রহমান ও ফাহিম আহমদ ফারুক চৌধুরীও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
হাফিজ আহমদ মজুমদার ‘হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সিলেটের জকিগঞ্জ অঞ্চলের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এই ট্রাস্টের অধীনে রয়েছে। হাবিবুর রহমান গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স এবং ডেল্টা হাসপাতাল ও ডেল্টা মেডিকেল সেন্টারের স্পনসর ডিরেক্টর। ফাহিম আহমদ ফারুক চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক। বিজ্ঞপ্তি।