প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে বালু ব্যবসায়ী মামুন হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন জেলার কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম ও বড়গাঁও এলাকার মো. মোমেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জের বড়গাঁও এলাকার বালু ব্যবসায়ী মামুন হোসেনকে ২০১২ সালের ২৮ মে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। পরে ওই ঘটনায় মামুনের বড় ভাই নাজমুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি গাজীপুর গোয়েন্দা পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গতকাল আসামিরা জামিন চাইলে ওই দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।