চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় ফেনসিডিলের ট্রাক ছাড়াতে এসে রাজশাহীর চারঘাট উপজেলায় গ্রেপ্তার হয়েছেন ইউসুফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ ওরফে মিঠুন (৪৫)। একই সঙ্গে পুলিশ ট্রাকচালক আসাদুজ্জামান রানাকেও (৩২) গ্রেপ্তার করেছে। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার মাইপাড়া বাজারে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশ একটি ট্রাক তল্লাশি করে এক হাজার ৬৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রাক আটকের পরপরই সেখানে সাবেক চেয়ারম্যান চলে আসেন। তিনি তাঁর নিজের মাল বলে পুলিশের কাছ থেকে ট্রাকটি ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ মিঠুনকে আটক করে। গতকাল রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|