চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের যুবদল নেতা আবুল বাশার খুনের ঘটনায় গত শনিবার রাতে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গতকাল রোববার ভোরেই তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
বড়াইগ্রাম থানা সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় আবুল বাশারের বড় ভাই আবদুল খালেক বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এতে নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহামঞ্চদ, জেলা যুবলীগের সদস্য মখাই প্রামাণিকসহ ৩০ জনকে আসামি করা হয়। মামলা নেওয়ার পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে। গতকাল ভোরে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামি শাহ জামাল (৩৮) সুজন আলী (২৬) ও আফছার আলীকে (৪২) গ্রেপ্তার করে। বিকেলেই তাঁদের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।
গত শুক্রবার বড়াইগ্রাম উপজেলা যুবদলের সহসভাপতি ও মেরীগাছা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশারকে রাজনৈতিক প্রতিপক্ষরা গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করে।