প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ওরফে রাসেল দাবি করেছেন, তাঁর সঙ্গে জামায়াত-বিএনপির কোনো সম্পর্ক নেই। গত বৃহস্পতিবার কালিয়াকৈর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ওই দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার একটি দৈনিকে তাঁকে জড়িয়ে ‘অপরাধে সর্বদলীয় ঐক্যজোট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জামায়াত ও বিএনপির নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করার কথা উল্লেখ করায় তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।