চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আটকের দেড় ঘণ্টা পর ইউপি ভবন থেকে লাশ উদ্ধারের ঘটনায় বোয়ালমারীর দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম মোল্লাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে।
দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের নিহত জাফর শেখের মা মনোয়ারা বেগম বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিম মালিক, দফাদার আবদুর রব, চৌকিদার গোবিন্দ কুমার বেহাড়া, উৎপল মাহাতা, মো. সিরাজ ও হারুন মলিক।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে। শামীম মোল্লার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।