চেয়ারম্যানের সততা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় কুড়িয়ে পাওয়া ২০ ভরি স্বর্ণালংকারভর্তি ব্যাগ মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পতি শুক্রবার শহরের আলীপুর এলাকায় একটি বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে রাত ঢাকায় ফিরছিলেন। সদর উপজেলা পরিষদের সামনে গাড়ির পেছনের দরজা খুলে স্বর্ণালংকারের ব্যাগসহ দুটি ব্যাগ পড়ে যায়। এ সময় খন্দকার মোহতেশাম হোসেন এবং জেলা আওয়ামী লীগের নেতা মোকাররম মিয়া ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাঁরা ব্যাগ দুটি সে সময় কুড়িয়ে পান। এরপর ব্যাগ খুলে এর মধ্যে স্বর্ণালংকার ও মুঠোফোন দেখতে পান। পরে সেই মুঠোফোনের মাধ্যমে ফোন দিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করেন।