চেহলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহানারা খানম
বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খানের মা জাহানারা খানমের চেহলাম আজ শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তাঁর মেজো ছেলে কবিরুল আনাম খানের ধানমন্ডির বাসায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। বাসার ঠিকানা রোড নং-১৫ (পুরোনো) এবং ৮/এ (নতুন), বাসা নং-৩১২, ধানমন্ডি। মরহুমার আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হয়ে দোয়া করার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এম এ কাইয়ুম
স্কপ ও রেলওয়ের কেন্দ্রীয় শ্রমিকনেতা এম এ কাইয়ুমের চেহলাম আজ শুক্রবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরকাউনিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে পারিবারিক স্বজন, মরহুমের শুভাকাঙ্ক্ষী ও গ্রামবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুম কাইয়ুম ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের বড় ভাই। বিজ্ঞপ্তি।

তানভীর আহমেদ
তানভীর আহমেদের চেহলাম উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর রাজধানীর আরমানিটোলার তারা মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব বশীর আহমেদের একমাত্র ছেলে তানভীর। ৪১ বছর বয়সে গত ১৭ এপ্রিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বিজ্ঞপ্তি।