প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আবদুস সালাম হাওলাদারের চেহলাম আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মরহুমের বাড়ি ও স্থানীয় মসজিদে জুমার নামাজের আগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুস সালাম হাওলাদার (৭২) দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত ৩১ জুলাই ইন্তেকাল করেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।