চেহলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদা বেগম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মীর ওয়াহেদুল ইসলামের স্ত্রী মাসুদা বেগমের চেহলাম আজ শুক্রবার তাঁর টিকাপাড়ার বাসভবনে অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। পরিবারের সদস্যরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।
খাদিজা খানম
ময়মনসিংহের মুক্তাগাছার এনএন বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিক খাদিজা খানমের চেহলাম আজ শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পুরান বাউশিয়ায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ জুমার নামাজের পর পুরান বাউশিয়ার ১৩টি জামে মসজিদে একযোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।