চেহলাম
শেখ জিয়াউর রহমানসাতক্ষীরা সদরের সুলতানপুরের বাসিন্দা হোমিও-প্যাথিক চিকিত্সক শেখ জিয়াউর রহমানের চেহলাম আজ ৫ মার্চ শুক্রবার। এ উপলক্ষে তাঁর সুলতানপুরের বাসভবনে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।হাসিবুল হাসানমুক্তিযোদ্ধা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের চেহলাম আজ শুক্রবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাদ জুমা তাঁর ফরিদপুর শহরের আলীপুরের বাসভবন, খাঁপাড়া জামে মসজিদ, গোরস্থান মসজিদ ও মাদ্রাসা এবং খন্দকার লজ মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, হাসিবুল হাসান গত ২৪ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ফরিদপুর অফিস