চেহলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর আজিজুল করিমমুক্তিযোদ্ধা মীর আজিজুল করিমের চেহলাম আজ শুক্রবার কুমিল্লার লাকসামের পাইক-পাড়ার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজারবাগ নিবাসী মীর আজিজুল করিম গত ২৫ মে ঢাকায় ইন্তেকাল করেন। তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় লাকসামে দাফন করা হয়। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত হেড বুকিং ক্লার্ক মীর বশিরুজ্জামানের বড় ছেলে। তিনি নিজেও বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।